রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃত মাদক কারবারিরা হলেন শহরতলির শাহীবাগের মৃত ছাবু মেম্বারের পুত্র শাহীবাগের চিহৃত মাদক কারবারি আবিদুর রহমান সোহেল ( ৩৭) ও সিন্দুর খান রোডের বাসিন্দা বাবুল মিয়ার পুত্র জহির মিয়া (২৮) অরফে নোয়াখাইল্লা জহির।

এসময় সোহেলের মাদকের আস্তানা থেকে ১৫১পিছ ইয়াবা উদ্বার কওে পুলিশ। আটককৃত মাদক কারবারি দ্বয়কে শুক্রবার (২৯জানুয়ারী) মাদক আইনে মামলা দিয়ে মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার মাঝ রাতে শ্রীমঙ্গল থানার এসআই তিথংকর দাশ সহ থানা পুলিশের একটি দল শহরতলির শাহীবাগ আবাসিক এলাকায় মাদক কারবারি আবিদুর রহমান সোহেলের আস্তানায় অভিযান চালান। এসময় সোহেলের গ্যারেজে তল্লাসি চালিয়ে ১৫১পিছ ইয়াবা সহ এই দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com