বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

বাংলাদেশের কাছে করোনার টিকা চেয়েছে হাঙ্গেরি-বলিভিয়া

তরফ নিউজ ডেস্ক : ইউরোপের দেশ হাঙ্গেরি এবং দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া বাংলাদেশের কাছে করোনা ভাইরাসের টিকা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, ‘বিশ্বের মধ্যে মাত্র ১২টি দেশে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশ একটি দেশ। মাত্র ৩৫টি দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন কেনার জন্য চুক্তিবদ্ধ হতে পেরেছে। বাংলাদেশের জন্য এটা একটা বড় অর্জন, বড় যোগ্যতা। ’

‘হাঙ্গেরি আমাদের কাছে ৫ হাজার ডোজ টিকা চেয়েছে, আমরা হাঙ্গেরিকে ৫ হাজার ডোজ পাঠাবো। প্রথম বিশ্বের দেশ হাঙ্গেরি। সেই হাঙ্গেরির মতো দেশ এখনও করোনা ভ্যাকসিন পায়নি। আমরা হাঙ্গেরিকে ভ্যাকসিন পাঠিয়ে দেবো। বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে। সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। ’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com