রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে ১৫ লাখ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ থেকে এজেআর ট্রান্সপোর্টের এজেন্সি ও কুরিয়ান সার্ভিসের মাধ্যমে চট্রগ্রামে পাঠানোর সময় ১৯ কার্টুন ১৫ লাখ পিস অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। যার মূল্য হবে ১১ লাখ টাকা।

রোববার রাত ৮ টার দিকে শহরের শ্মশানঘাট এলাকার এজেআর ট্রান্সপোর্ট সার্ভিসে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ১৯ কার্টুনে প্রায় ১৫ লাখ পিস অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে ডিবির অফিসার ইনচার্জ আল-আমিন জানান, শহরের তিনকোনা পুকুর পাড়ের মাইসা এন্টার প্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের প্যাডে এসব অবৈধ যৌন উত্তেজক ট্যাবলেট চট্রগ্রামে পাঠানো হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তা আটক করা হয়। এসব অবৈধ যৌন উত্তেজনক ট্যাবলেটের মূলহোতাকে গ্রেফতারের জন্য ডিবি পুলিশ অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com