মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মিয়ানমার ইস্যুতে জাতিসংঘকে থামিয়ে দিল চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে জাতিসংঘ যে যৌথ বিবৃতি দিতে চেয়েছিল তা প্রত্যাখ্যান করেছে বিশ্বরাজনীতির দুই প্রভাবশালী দেশ চীন এবং রাশিয়া।

বিবিসি এবং ফ্রেঞ্চ২৪ জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বৈঠকে বসেছিল। সেখানে যৌথ বিবৃতির বিষয়ে আলোচনা হলে চীন এবং রাশিয়া সমর্থন করেনি।

নিরাপত্তা পরিষদ থেকে কোনো দেশের বিরুদ্ধে যৌথ বিবৃতির জন্য চীনের সমর্থন লাগে। দেশটি পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় ভেটো ক্ষমতার অধিকারী।

আলোচনার আগে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ক্রিস্টিন সরনার সেনা অভ্যুত্থানের কঠোর সমালোচনা করেন।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে দেশটির সামরিক বাহিনী।

তবে গত সপ্তাহে সেনাবাহিনীর এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনিয়ন নির্বাচন কমিশন।

পনেরো বছরের গৃহ বন্দিত্বের অবসানের পর ২০১০ সালে মুক্তি পেয়েছিলেন অং সান সু চি, তার ১০ বছর কাটতে না কাটতেই আবারও বন্দি করা হল তাকে।

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ক্রিস্টিন সরনার বলছেন, ‘নির্বাচনে সু চির দলের বিশাল জয় হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বুধবার থেকে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

চিকিৎসকেরা সু চির মুক্তি দাবিতে আজ থেকে কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছেন। কিছু চিকিৎসাকর্মী নীরব প্রতিবাদ জানাতে বিশেষ প্রতীক ব্যবহার করছেন।

গত সোমবার ভোরে আটকের পর থেকে মিয়ানমারের নেত্রী অং সান সু চি কোথায় আছেন, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এনএলডির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com