রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নেপিদোতে পার্লামেন্ট কমপ্লেক্সে সু চিকে ছাড়াই ৭০ এমপির শপথ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর আটক হয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ত। বুধবার তাদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ দায়ের করে পুলিশ। কাউন্সিলর ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এদিকে অভ্যুত্থান ঘটিয়ে জান্তা পার্লামেন্ট বাতিল করলেও বৃহস্পতিবার সু চির দল এনএলডির ৭০ জন সদস্য শপথ নিয়েছেন।

নেপিদোতে পার্লামেন্ট কমপ্লেক্সের একটি ভবনে তারা শপথ নেন। পুনর্নির্বাচিত এনএলডি এমপি দাউ ফিউ ফিউ থিন বলেন, ‘শপথের স্থান গুরুত্বপূর্ণ নয়। এমপিরা অংশ নিয়েছেন এটাই শপথ। এটাই পার্লামেন্টের আহ্বান।

জনগণের অনুমোদিত এমপি মর্যাদা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছি। নেপিদো ছেড়ে যাওয়া এমপিরাও দ্রুত শপথ নেবেন।’ ধীরে ধীরে সামরিক জান্তার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে। আগের মতো এবার শাসন করা সেনাবাহিনীর জন্য সহজ নাও হতে পারে। সূত্র: ইরাবতি, এএফপি ও দ্য হিন্দু

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com