রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গল জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসলাম আর নেই

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল জাতীয় পাটির সভাপতি ও পিস ফ্যাসিলেটটরি গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল সদস্য বীর মুক্তিযোদ্ধ আসলাম (৭০) আর নেই! ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর শহরের জালালিয়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা এবং দুপুর ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার নজরুল ইসলাম ও ওসি (তদন্ত) মো: হুমাইয়ন কবীর।

এর আগে প্রশাসনের পক্ষ থেকে ববক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লাহ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন ও মরহুমের শ্যালক মো: সাহেদ মিয়া প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ ও জাতীয় পাটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এসময় জাতীয় পাটি ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বাদ আসর শ্রীমঙ্গল জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে কলেজ রোড কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা আসলাম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ্জ মো: আব্দুস শহীদ এমপি। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com