শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে প্রথম টিকা নিলেন সাংবাদিক নুরুল আমিন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটে সাংবাদিকদের মধ্যে প্রথম করোনার টিকা নিলেন সাংবাদিক নুরুল আমিন। তিনি মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি।

রোববার সকাল ১১টায় টিকা কার্যক্রমের উদ্বোধন করে টিকা নেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাশ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আঃ রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, ডাঃ ফাতেমা হকসহ নার্স,পুলিশ সদস্য।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম দিনে ২৩ জন করোনার টিকা নিয়েছেন। প্রথম ধাপে করোনার টিকা গ্রহনের জন্য অনলাইনে নাম রেজিস্ট্রি করা হয়।

করোনা মহামারি চলাকালিন সময়ে যারা সম্মুখ ভাগে থেকে সাধারণ মানুষকে করোনা বিষয়ে সচেতনতার কাজ করছিলেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভেক্সিন দেয়ার জন্য মনোনীত করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার সত্যজিৎ রায় দাশ বলেন, চুনারুঘাটে প্রায় ৬৫ হাজার মানুষকে প্রথম ধাপে করোনা টিকা দেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com