সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলে প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে হামলা, ভাংচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের হাফিজপুর গ্রামে বৌভাত অনুষ্ঠানে হামলা, ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত স্বামী-স্ত্রীকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার বিবাহ অনুষ্ঠান ছিল ওই গ্রামের আঃ শহিদের পুত্র মালদ্বীপ প্রবাসী মোঃ শাহিন মিয়ার। প্রথা অনুযায়ী শনিবার ছিল বৌভাত।

পুর্ব শত্রুতার জের ধরে বৌভাত অনুষ্ঠানের রাতে প্রবাসী বর শাহিন মিয়ার বাড়ীতে হামলা চালায় প্রতিবেশী মৃত আকল মিয়ার পুত্র তাজুল ইসলাম সহ তার লোকজন। এ সময় হামলাকারীদের বাধা দিলে প্রবাসী শাহিন মিয়ার পিতা আঃ শহিদ ও মাতা আনোয়ারা খাতুন আহত হন । পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এস. আই জহির মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত আঃ শহিদ অভিযোগ করে জানান, হামলাকারীরা ঘরে প্রবেশ করে ড্রয়ারে রক্ষিত নববধুর সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও বৌভাত অনুষ্ঠানে উপহার বাবদ প্রাপ্ত নগদ প্রায় ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com