রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

কার খোঁপায় ফুল গুঁজলেন অক্ষয়?

অনেক কিছুই দেখতে পাবেন রীমা কাগতির ‘গোল্ড’ ছবিতে। অক্ষয় কুমার রীতিমতো ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সেজেছেন। একটু-আধটু বাংলা বলছেন। তার ওপর প্রথম পর্দায় হকি খেলেছেন। এদিকে এই ছবির নায়িকা অত্যন্ত জনপ্রিয় টিভি তারকা মৌনি রায় শাখা-পলা পরে ভাঙাচোরা বাংলা বলছেন। আর অক্ষয়-মৌনির রোমান্স এই ছবি থেকে উপরি পাওনা। ব্রিটিশ জমানায় বাঙালি হকি খেলোয়াড় দ্বারা অনুপ্রাণিত এই ছবির গল্প। স্বাধীনতার ঠিক পরের বছর ১৯৪৮ সালে ভারত হকি খেলায় অলিম্পিকে স্বর্ণপদক জয় করে। এই জয়ের পেছনে একঝাঁক তরুণের অনেক সংগ্রাম আছে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলের অন্দরমহলে অক্ষয় আর মৌনির রোমান্টিক নাচ।

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ‘গোল্ড’ ছবির গান। এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয় মুম্বাইয়ের জুহুর এক পাঁচ তারকা হোটেলে। এই অনুষ্ঠানে অর্কপ্রভ মুখার্জির ‘ন্যায়নো নে বাঁধি’ গানের সঙ্গে অক্ষয় আর মৌনি হাতে হাত ধরে নেচেছেন। এমনকি বক্সারের নাচের দলের সঙ্গে উদ্দাম নাচলেন এই জুটি। শুধু তা-ই নয়, মৌনির খোঁপায় সাদা রঙের ফুল গুঁজে দেন বলিউডের ‘মিস্টার ক্লিন’ অভিনেতা অক্ষয় কুমার।

গতকাল সন্ধ্যায় পাঁচ তারকা হোটেলে এই জুটির বাস্তবে রসায়ন ছিল জমজমাট। অক্ষয়-মৌনির পর্দার রোমান্সও জমে ক্ষীর। অক্ষয়কে এই রোমান্সের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি মজার সুরে বলেন, ‘মাত্র তিনটি দৃশ্য থেকে রোমান্সের কীই-বা অভিজ্ঞতা হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com