মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

সিলেটে মা ও ২ সন্তানকে কুপিয়ে হত্যা, সৎ ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলায় সৎ মা ও সৎ ভাই-বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে আবাদ হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাত ১টার দিকে শাহপরাণ থানা এলাকার মীর মহল্লার একটি বাড়ি থেকে সৎ মা ও সৎ বোনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশেই সাত বছর বয়সী এক শিশুকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে। পরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এরা হলেন— রুবিয়া বেগম (৩০), তার মেয়ে মাহা বেগম (৯) ও ছেলের নাম তাহসিন (৭)। তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রুবিয়ার সৎ ছেলে আফাজ হোসেনকে আটক করা হয়েছে।

সৈয়দ আনিসুর রহমান আরও বলেন, পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com