রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মিয়ানমারে সেনার গুলিতে আহত বিক্ষোভকারী তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ করার সময় গুলিতে আহত এক তরুণীর মৃত্যু হয়েছে। সিএনএন‘র খবরে বলা হয়, ওই নারীর মাথায় গুলি করা হয়। শুক্রবারে তিনি মারা যান। গত ১ ফেব্রুয়রি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হওয়ার পর এটি প্রথম কোনো হতাহতের ঘটনা।

খবরে বলা হয়, মিয়া থিউ থিউ নামে ওই নারীকে গত ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের রাজধানী নেপিদোতে বিক্ষোভ করার সময় মাথায় গুলি করা হয়। সেই থেকে তিনি মারাত্মক আহত অবস্থায় ছিলেন।

আহত হওয়ার পর ভুক্তভোগীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন একজন জানান, মাথায় গুলি লাগার পর তাকে হাসপাতালে নেয়া হয়।

সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির মুখপাত্র কি তো এক ফেসবুক পোস্টে জানান, ওই নারী মোটরসাইকেলের হেলমেট পরেন, সেই হেলমেট ভেদ করে তার মাথায় গুলি লাগে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্রতিবাদ চলাকালীন জলকামান থেকে থেকে রক্ষার সময় একজন নারী হঠাৎ করে মাটিতে ঢলে পড়েন। ওইদিন থেকে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভের তার ছবি প্রতীক হিসেবে ব্যবহার করা শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com