রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সিলেটে ফের তৎপর নিসিদ্ধ হিযবুত তাহরির

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির সিলেটে ফের তৎপর হয়েছে। সিলেট নগরজুড়ে খেলাফতের ডাক দিয়ে পোস্টারিং করেছে তারা। তবে হিযুবত তাহরিরের পোস্টারিং সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে পুলিশ।

সিলেটে বিভিন্ন সময়ই আস্তানা গড়ে তুলেছে জঙ্গি গোষ্টি। শায়খ আব্দুর রহমানসহ দেশের শীর্ষ অনেক জঙ্গি সিলেট থেকে ধরাও পড়েছে। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে উগ্রবাদী সংগঠনগুলোর তৎপরতার তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে। হিযবুত তাহরিরেরও সিলেটে শক্ত ঘাঁটি রয়েছে বলে গোয়েন্দাদের তথ্য।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সিলেটে কিছুদিন কার্যক্রম বন্ধ রেখেছিলো উগ্রবাদী এই সংগঠনটি। সম্প্রতি আবার তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে।

শুক্রবার সিলেট নগরের জিন্দাবাজার, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, আম্বরখানা, সুবিদবাজারসহ বেশ কয়েকটি এলাকায় হিযবুত তাহরীরের পোস্টার লাগানো দেখা যায়। এসব পোস্টারে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

পোস্টারে লেখা রয়েছে, ‘খিলাফত রাষ্ট্র ধ্বংসের একশ বছর। বিশ্বের একশ শহর থেকে মুসলিম উম্মাহের প্রতি হিজবুত তাহরিরের আহ্বান- খিলাফত প্রতিষ্ঠা করুন।’

পোস্টারে আরও উল্লেখ, ‘অতপর আবার আসবে খিলাফত, নবুয়্যতের আদলে… আহ্বানে- হিজবুত তাহরির উলাইয়াহ বাংলাদেশ’।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, হিযবুত তাহেরির পোস্টারিংয়ের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
বি

২০০১ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে হিযবুত তারেরির। ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘জননিরাপত্তার স্বার্থে’ এ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com