রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে পাথর কোয়ারিতে টাস্কফোর্সের ওপর হামলা, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে প্রশাসনের টাস্কফোর্সের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিজিবি, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য ও শ্রমিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে ভোলাগঞ্জ কোয়ারি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জি বলেন, ভোলাগঞ্জ কোয়ারিতে বসত-ভিটা ধ্বংস করে পাথর উত্তোলনের অভিযোগে অভিযান চালাতে যায় টাস্কফোর্স। এসময় শ্রমিকদের ইন্ধন দিয়ে হামলার ঘটনা ঘটানো হয়। শ্রমিকদের পাথর নিক্ষেপে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আমরা যখন পাথর উত্তোলনের মেশিন ভাঙতে শুরু করি। তখন হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি গুলি চালায়। তবে অভিযানকালে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে দেখিনি আমরা।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করা হবে বলেও জানান ইউএনও।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আহতদের মধ্যে দু’জনের মাথায় আঘাত লাগায় তাদের অবস্থা গুরুতর। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার ইন্ধনদাতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com