বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে র‌্যাবের পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার পৃথক অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাতছড়ি জাতীয় উদ্যানের সাতছড়ি বণ্যপ্রাণী রেঞ্জ সদর দপ্তর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি বাচ্চু মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। বাচ্চু মিয়া চুনারুঘাট উপজেলার ইগরতলি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

অপরদিকে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নয়াপাড়া ইউনিয়ন ইটাখোলা এলাকা অভিযান পলিচালনা করে ২০ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি সমির রেলিকে (৪০) গ্রেপ্তার করে। সমির রেলি মাধবপুর নয়াপাড়া চা বাগানের মৃত বাচিয়া রেলির ছেলে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com