সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

হবিগঞ্জ পৌরসভায় মেয়র হলেন আ.লীগের সেলিম

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। তিনি আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নৌকার প্রার্থী সেলিম ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান মিজান পেয়েছেন ১০ হাজার ৭৯০ ভোট। এছাড়া বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট।

এর আগে রোববার সকাল ৮ টা থেকে পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হয়েছে।

নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবির বাড়তি সদস্যরা মাঠে ছিলেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের সঙ্গে মাঠে ছিলেন ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।

নিবার্চন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পৌরসভার ৯ ওয়ার্ডের ২৪ কেন্দ্রে ১৬ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৪ স্থরের নিরাপত্তা বলয় ছিল। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৬৭৩ জন পুলিশ সদস্য, ১২০ জন বিজিবি, ৫ প্লাটুন র‌্যাব ও ২১৬ জন আনসার সদস্য।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি পঞ্চম ধাপে নির্বাচনের জন্য হবিগঞ্জ সদর পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। হবিগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫০৯০৩ জন এর মধ্যে ২৫২৮৩ জন পুরুষ এবং ২৫৬২০ জন নারী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com