রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. কামাল মিয়া (২৭) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ মার্চ) বিকেলে চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. কামাল মিয়াকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেয়ে আটক করা হয়। পরে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগীতা করেছেন। দন্ডপ্রাপ্ত মো. কামাল মিয়া ওই এলাকার বাসিন্দা।

চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com