রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কাশ্মীরে ২৪ ঘণ্টায় ৩ ভারতীয় সেনার আত্মহত্যা

তরফ নিউজ ডেস্ক : কাশ্মীরে ২৪ ঘণ্টায় একজন লেফটেনেন্ট কর্নেলসহ তিন ভারতীয় সেনা আত্মহত্যা করেছেন বলে গতকাল বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীনগরের বাদামিবাগ সেনানিবাস এলাকায় সিলিংয়ে ফাঁস দেওয়া অবস্থায় অনুপ কুমার (২৮) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ছাড়া বুধবার কাশ্মীরের খনমোহ এলাকায় সুদ্বীপ বাঘাত সিং নামে এক লে. কর্নেল নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ২৪ বছর বয়সি আরও এক সেনা সদস্য বুধবার নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। হাসপাতালে নেওয়ার পথেই গুলিবিদ্ধ দুই সেনার মৃত্যু হয়।

এর আগে গত ১৮ জানুয়ারি কুপওয়ারা জেলায় দক্ষিণ কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর মাথায় অস্ত্র ঠেকিয়ে আত্মহত্যা করেন।

এ নিয়ে এ পর্যন্ত চলতি বছরে কাশ্মীরে চার ভারতীয় সেনা আত্মহত্যা করলেন। ২০২০ সালে জম্মু-কাশ্মীর অঞ্চলে ৩৫ সেনা সদস্য আত্মহত্যা করেছেন। কিন্তু কেনা তারা আত্মহত্যা করছেন তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলুর

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com