রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

তরফ নিউজ ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর বন্দরের কাছে একটি রেস্তোরাঁর বাইরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে।

শুক্রবারের এ হামলায় ৩০ জন আহতও হয়েছে বলে জরুরি সেবায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পরপরই আশপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং গোলাগুলি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা এবং সোমালিয়ার রাষ্ট্র-মালিকানাধীন গণমাধ্যম জানিয়েছে।

“এখন পর্যন্ত আমরা বিস্ফোরণস্থল থেকে ২০ জনের মৃতদেহ এবং ৩০ জন আহত ব্যক্তিকে নিয়ে গেছি,” বলেছেন আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ড. আবদুলকাদির আদেন।

বন্দরের কাছে লুল ইয়েমেনি রেস্তোরাঁর বাইরে এ গাড়িবোমাটি বিস্ফোরিত হয়, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

“দ্রুতগতির একটি গাড়ি লুল ইয়েমেনি রেস্তোরাঁয় বিস্ফোরিত হয়। আমি ওই রেস্তোরাঁর দিকেই যাচ্ছিলাম, কিন্তু যখন বিস্ফোরণে সব কেঁপে উঠল এবং আশপাশ ধোঁয়ায় ঢেকে গেল, তখন ফিরে আসি,” বলেছেন ঘটনাস্থলের কাছেই বাস করা আহমেদ আব্দুল্লাহি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com