রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলের স্নানঘাট ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম জামিনে মুক্ত

নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ফেরদৌস আলম মিথ্যা মামলায় ১০ দিন কারভোগ শেষে জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ জজ কোর্টে ফেরদৌস আলমের পক্ষে জামিন প্রার্থনা করেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূরুজ্জামান।

উলে­খ্য, গত ০১ মার্চ চেয়ারম্যান ফেরদৌস আলম নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। তখন কোর্ট ফেরদৌস মিয়াকে জামিন না দিয়ে হাজতে প্রেরণ করেছিলেন।

স্নানঘাট ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান ফেরদৌস আলম বলেন, আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে দূরে রাখার হীন উদ্দেশ্য নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে ওয়াহিদ হত্যা মামলার তদন্তকারী সংস্থা সিআইডি’র চার্জসীটে আমার নাম অন্তভূক্ত করেন। অথচ ওয়াহিদ হত্যাকান্ডের ঘটনায় বাদীর দায়ের করা মামলা ও পরবর্তীতে তদন্তকারী সংস্থা পিবিআই’র চার্জসীটে আমার নাম ছিল না। কিন্তু আমার জনপ্রিয়তায় ইষার্ন্বিত হয়ে একটি পক্ষ অহেতুকভাবে ওয়াহিদ হত্যাকান্ডে আমার নাম জড়িয়ে সামাজিকভাবে হয়রানির মুখোমুখি করতে চাইছে। তার বিরুদ্ধে করা এ অন্যায়ের বিচার ভোটের মাঠেই দিবেন বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com