রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

তাহিরপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত, আহত ৫

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুর উপজেলায় অটোরিকশা উল্টে পড়ে আব্দুর রহমান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের মৃত আনসার আলীর ছেলে। তিনি পেশায় বালু শ্রমিক। এ ঘটনায় অটোরিকশার চালক সহ আরো ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে রজনীলাইন এলাকায় অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত শ্রমিক আব্দুর রহমান সীমান্ত নদী যাদুকাটা থেকে কাজ শেষে অন্যান্য শ্রমিকদের সাথে আটো রিকশা দিয়ে নিজ বাড়ি আসছিলেন। এসময় ওই অটোরিকশাটি মাহরাম-কড়ইগড়া সড়কের কালভার্টে আসলে উল্টে গিয়ে আব্দুর রহমান সহ যাত্রীরা খাদে পড়ে যান।

পড়ে যাওয়া অন্যান্য যাত্রীরা অটোরিকশা নিচে চাপা অবস্থা থেকে সবাই উঠতে সক্ষম হলেও বৃদ্ধ আব্দুর রহমান আর উঠতে পারেনি। গুরুতর আহত অবস্থায় সঙ্গে থাকা যাত্রীর তাকে চিকিৎসক কাছে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করে বলেন, তবে এই ব্যাপারে কোন অভিযোগ পাইনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com