রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম সুজন মিয়া (২৮)।

সোমবার (২২ মার্চ) সকাল ৯টায় লেঞ্জাপাড়া থেকে তাকে আটক করা হয়। সুজন শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম লেঞ্জাপাড়ার মুহিত মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আটককৃত সুজন মিয়া মাদকের টাকার জন্য তার বাবা-মা ও পরিবারের লোকজনের ওপর প্রায়ই নির্যাতন চালাতো। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com