রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে বিশ্ব যক্ষা দিবস পালিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে বিশ্ব যক্ষা দিবস পালিত ‘মুজিব বর্ষের অঙ্গিকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গলে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব শ্রীমঙ্গল ও হীড বাংলাদেশের সহযোগিতায় বুধবার (২৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটি র‌্যালী বের করা হয়। শেষে কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটাব শ্রীমঙ্গল শাখা ও বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডাঃ হরিপদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও নাটাব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কাওছার ইকবাল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু নাহিদ, ডাঃ পার্থ সারথি, ডাঃ রাফাত প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, উপজেলা স্বাস্থ্য বিভাগ, হীড বাংলাদেশের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com