রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে করোনা সচেতনতায় থানা পুলিশের ক্যাম্পিং

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: করোনায় মৌলভীবাজার জেলা ঝুকিঁপূর্ণের তালিকায় শীর্ষে অবস্থান করায় প্রশাসনের প্রায় সবকটি দপ্তরই জনসচেতনতায় মাঠে কাজ করছে। এর মধ্য শ্রীমঙ্গল থানা পুলিশ জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসুচি পালন করে আসছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জরুরী সেবামূলক প্রতিষ্টান ছাড়া বাকি সব ব্যবসা প্রতিষ্টান-কলকারখানা বন্ধ করতে হবে। পাশাপাশি জরুরী প্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বের হতে হবে। ইতি মধ্যেই বন্ধ ঘোষনা করা হয়েছে জেলার সবকটি ভ্রমনীয় স্থান।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে থানা সম্মূখে করোনা সচেতনতা মঞ্চে আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্টিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার এর সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আরিফুল ইসলাম, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, শ্রীমঙ্গল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. সহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আব্দুর রসিদ, কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, অধ্যাপক অবিনাশ আচার্য সহ শ্রীমঙ্গল থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশের পক্ষ থেকে পথচারিদেও মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে ষ্টিকার লাগিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । মৌলভীবাজার জেলা করোনায় ঝুকিঁপূর্ণ স্থানে অবস্থান করছে এটা জেলাবাসী বুঝতে হবে এবং ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি জানান, স্বাস্থ্যবিধি শতভাগ কার্যকর করতে প্রশাসন আরো জোরালো ভাবে ভূমিকা নেবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com