বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

এটিএম বুথ থেকে তোলা যাবে ১ লাখ টাকা

তরফ নিউজ ডেস্ক : আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের সময় ব্যাংকের এটিএম বুথ থেকে কার্ড দিয়ে এককালীন এক লাখ টাকা তোলা যাবে। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কোম্পানি ও সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, জনসাধারণের অতি জরুরি প্রয়োজন ও অত্যাবশ্যকীয় জরুরি পরিষেবা পাওয়ার নিমিত্তে দৈনন্দিন নগদ টাকার সরবরাহ নিশ্চিতকল্পে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকলীন সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ টাকার সরবরাহ নিশ্চিতকরণের জন্য এটিএমসমূহ সচল ও তাতে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে এটিএম বুথে টাকা উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমার ন্যূনতম পরিমাণ হবে এক লাখ টাকা।

এছাড়া অন ইউএস ও অফ ইউএস উভয় ক্ষেত্রে টাকা উত্তোলনের একক লেনদেনের ন্যূনতম পরিমাণ একই হবে। অনুমোদিত এলাকায় অন্যান্য নিত্যপ্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্য/সেবার সঙ্গে পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে সেবা দেওয়া ও নগদ টাকার সরবরাহ নিশ্চিত করবে।

অনুমোদিত জরুরি সেবাসমূহ পাওয়ার জন্য লেনদেনের মাধ্যম হিসাবে প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে হবে।

সব সেবা দেওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com