মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

টিকার দুই ডোজ নিয়েও করোনায় আক্রান্ত বাদশা

তরফ নিউজ ডেস্ক: দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

বুধবার (১৪ এপ্রিল) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ ফেব্রুয়ারির টিকার প্রথম ডোজ নেন। এরপর দ্বিতীয় ডোজ নেন ৮ এপ্রিল। করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পরই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে তীব্র জ্বর শুরু হয়। এরপর ১৩ এপ্রিল নমুনা পরীক্ষা করান। বুধবার পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে ফজলে হোসেন বলেন, “অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছি। বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি হতে পারি। সবাই দোয়া করবেন।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com