রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

চুনারুঘাটে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): জেলার চুনারুঘাটে লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল পৌর সভাসহ উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে স্বাস্থবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর ২৫ (২) ধারায় ৩টি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেন । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও সত্যজিত রায় দাশ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com