বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

প্রথম দিনেই বিশেষ ফ্লাইটের সিডিউল বাতিল, বিক্ষোভ

তরফ নিউজ ডেস্ক: বিদেশে কর্মী পাঠাতে বিশেষ ফ্লাইট চালুর প্রথমদিনেই বাতিল হলো রিয়াদগামী ফ্লাইট। শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি (বিজি-৫০৩৯) সৌদি আরবের রিয়াদের উদ্দেশে উড়ে যাওয়ার থাকলেও শেষ মুহূর্তে এসে সেটি বাতিল করা হয়।

কারণ হিসেবে বিমান কর্তৃপক্ষ বলছে, যে সময়ে তারা বিশেষ ফ্লাইটের জন্য বিমান যে নতুন সময়সূচি ঘোষণা করেছে সে সময়ে রিয়াদের বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইটটি বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ ঘটনায় তারা বিক্ষোভ করেছে। এসময় বিমানের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা গেছে তাদের। ওই ফ্লাইটে ৩১৪ জন যাত্রীর সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তারা দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক।

যাত্রীরা জানান, তারা সব নিয়ম মেনে করোনা পরীক্ষার নেগেটিভ সনদসহ বিমানবন্দরে এসেছিল। কিন্তু শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাদের বলা হয় যে, ফ্লাইটটি বাতিল করা হয়েছে। লকডাউনের মধ্যেও বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখতে বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমান কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছিল, রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবী, মাস্কাট, দোহা ও সিংগাপুরের উদ্দেশ্যে এই ফ্লাইটগুলো উড়ে যাবে শনিবার থেকে। করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই বিধিনিষেধ অনুযায়ী দেশের অভ্যন্তরীণ ফ্লাইটসহ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com