রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে ৩০ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৩০ কেজি পাঁচশ গ্রাম গাঁজাসহ মাধবপুরের ১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৯।

বৃহস্পতিবার (২২এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক আবু মূসা মোঃ শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এবং সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি জাতীয় উদ্যানের জামে মসজিদের দক্ষিণ-পশ্চিম পাশের সাতছড়ি চা বাগানের সামনে থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারকারি মোঃ রশিদ মিয়া (৬৫) কে আটক করা হয়।

আটক রশিদ মাধবপুর উপজেলার জামাল পুর গ্রামের মৃত কেলু মিয়ার ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত রশিদ মিয়াকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ সত্যতা নিশ্চিত করে বলেন, র‍্যাব গাজাঁসহ আসামী থানায় হস্তান্তর করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com