রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আহাম্মদ আলী স্বপন (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইনুল হাসান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিহত স্বপন অপরাধ বিচিত্রার হবিগঞ্জ প্রতিনিধি জমির আলীর ছেলে। গ্রেফতার মাইনুল একই গ্রামের আব্দুল আলীমের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, গ্রেফতার মাইনুল হাসানের কাছ থেকে নিহত যুবক ১ হাজার টাকা পাওনা ছিল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পশ্চিম ভাদৈ গ্রামের সড়কে পাওনা টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাইনুল উত্তেজিত হয়ে তার সহযোগীদের নিয়ে স্বপনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

ওসি আরও জানান, স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার সদর আধুনিক হাসপাতালে নেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্বপন মারা যান। গ্রেফতার মাইনুলকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com