রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে অবৈধ বালুসহ ট্রাক আটক

শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি: জেলায় বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ বিপর্যয় ডেকে আনছে অসাধু বালু ব্যবসায়ীরা। এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।

রোববার (২৫ এপ্রিল) মৌলভীবাজা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই কাশী চন্দ্র শর্মা সঙ্গীয় ফোর্স সহ শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন মাদ্রাসার সামনে রাস্তা থেকে অভিযান চালিয়ে ১৫০ ঘনফুট বালু বালুভর্তি একটি ট্রাক আটক করে পুলিশ । পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক বালু সহ ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, অবৈধভাবে বালু উত্তোলনকৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বালু মহাল ও মাটি আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com