সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

আওয়ামী লীগের সম্মেলন অক্টোবরে

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী অক্টোবরে দলের সম্মেলন হবে, এর আগে কোনো সম্মেলন হবে না।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংলাপ এখন মামা বাড়ির আবদার। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের কাছ থেকে আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, দেশেও নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই। তিনি বলেন, নেতা-কর্মীদের চাঙা রাখতেই বিএনপির নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন। নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর।

বিএনপি ও বাম গণতান্ত্রিক জোটের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে দেশে, বিদেশে কোনো বিতর্ক নেই। বিএনপির অভিযোগ ধোপে টিকবে না। উন্নত গণতান্ত্রিক দেশগুলো দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছে। কাজেই সংলাপের দাবি অবান্তর এর কোনো যৌক্তিকতা নেই।

সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের সচেতনতার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যাত্রীরাও মাঝে মাঝে বেপরোয়া চালকের মতো বেপরোয়া হয়ে যায়। সড়ক দুর্ঘটনা শুধু চালকের জন্যই হচ্ছে, তা নয়৷ যাত্রীদের ভুলের জন্য দুর্ঘটনা হয়। তারা রাস্তা না দেখেই এপার থেকে ওপার যাতায়াত করে। এ বিষয়ে সাংবাদিকদের ও সচেতন হতে হবে, ক্যাম্পেইন করতে হবে, যাতে সচেতনতা বৃদ্ধি পায়।

ভ্রাম্যমাণ আদালত বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভ্রাম্যমাণ আদালতের চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে। এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com