শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রাজনগরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ মে) সকাল থেকে রাজনগরের টেংরাবাজার, ভেতর বাজার, মসজিদ রোড, বাগান রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজনগর থানার পুলিশ সহযোগিতা করে। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্টানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানন, বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য এবং কীটনাশক বিক্রয় করা, অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করাসহন বিভিন্ন অনিময়ের দায়ে বাগান রোডে অবস্থিত মেসার্স বিরেন্দ্র এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা, ভেতর বাজারে অবস্থিত হরিপদ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, টেংরাবাজারে অবস্থিত নিতাই মাষ্টার ব্রাদার্সকে ১ হাজার টাকা, জনকল্যাণ বিজসেনকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com