শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে নামমাত্র মূল্যে ধ্রুপদী পরিবারের ভালোবাসার বাজার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জয় বাংলা ইয়ূথ এ্যাওয়ার্ড বিজয়ী সংগঠন ধ্রুপ্রদী পরিবার ভুর্তকী মূল্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করছে।

শনিবার (৮ মে ) সকাল ১০টা থেকে উত্তর বাজার সুলিলা ভবনের সামনে অস্থায়ী ‘নামেমাত্র দামে ভালোবাসার বাজার’ নামে দোকানে ধ্রুপদী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বিক্রয় কার্যক্রম চলছে বলে দেখা গেছে।

মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে চুনারুঘাটে স্বল্প আয় এবং বিপদগ্রস্ত মধ্যম আয়ের মানুষের পাশে থাকার উদ্দেশ্য উদ্যোগ নিয়েছে জয় বাংলা ইয়ূথ এ্যাওয়ার্ড বিজয়ী সংগঠন ধ্রুপদী পরিবার। এ উপলক্ষে ‘নামেমাত্র দামে ভালোবাসার বাজার’ব্যানারে চার কেজি চাল ১০০টাকা, ১ লিটার তৈল ৮০ টাকা, ১ কেজি চিনি ৩৫ টাকা, ১ কেজি ডাল ৪৫ টাকা, ১ কেজি লবণ ১০ টাকা, ১ কেজি আলু ১০ টাকা কুমড়া পিচ ১০ টাকা, বেগুন কেজি ১০ টাকা, ১ কেজি কাঁচা মরিচ ৩০ টাকা দামে বিক্রয় উদ্যোগ নেয়। সকাল ১০ টা থেকে নামেমাত্র মূল্যে কেনাকাটা করতে পারবে প্রায় ১০০০ হাজার পরিবার।

এই কার্যক্রম চলমান থাকবে ৮ মে থেকে ৯ মে দুই দিনব্যাপী উত্তর বাজার সুলিলা ভবন ও দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে।

এ বিষয়ে সংগঠনের কর্মী এবিএম আবুল কালাম হাদি জানান ধ্রুপদী পরিবারের নতুন পুরাতন সদস্যদের নিজের অনুদানে আয়োজিত ক্ষুদ্র প্রয়াস থেকেই এই আয়োজন। আমরা সংগঠন প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক এই কার্যক্রম পরিচালনা করে আসছি।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর মহসিন, পুলক আহমেদ, কামরুল হাসান পলেন, রাজীব খন্দকার, সুবল দাস, দিপক দাস, জাকারিয়া তারেক, আবদুল্লাহ মেজবা, শাহ নেওয়াজ, শাহ শরীফ, রাজিব চৌধুরী, ফারভেজ মহালদার, দোলন বৈধ্য, ইসলাম উদ্দিন, সাকিব মুন্সী, ফাহাদ আহমেদ, আল আমিন, তন্ময়, হৃদয়, অভি আরাফাত, হাবিব মুন্সী, সোহাগ, ইফতি, নোমান, শুভ, আবু বক্কর, প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com