শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে শ্রমিকদের মাঝে আব্দুস শহীদ এমপি’র নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ঈদুল ফিতরকে সামনে রেখে করোনা ভাইরাস পরিস্থিতিতে শ্রীমঙ্গল উপজেলার আড়াইশো পরিবহন শ্রমিক ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে ) দুপুরে শহরের মিশন রোডস্থ নিজ বাসায় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ঈদ উপহার হিসেবে ২৫০ জন পরিবহন শ্রমিক ও দলীয় নেতা-কর্মীর হাতে নগদ অর্থ তুলে দেন।

পরিবহন শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আব্দুস শহীদ এমপি হাত থেকে এসব ঈদ উপহার গ্রহণ করেন।

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাংবাদিক মামুন আহমেদ, পৌর যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান দোলন, যুগ্ন সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা শাখার ট্রাক ট্যাংকলরি সংগঠনের সভাপতি নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com