শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রোজিনার জামিনের বিষয়ে আদেশ রোববার

তরফ নিউজ ডেস্ক: সরকারি তথ্য চুরির মামলায় কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আদেশ দেয়ার জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।

জামিন শুনানির দুই ঘণ্টা পর বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম বাকী বিল্লাহ এ বিষয়ে রোববার আদেশ দেয়ার কথা জানান।

এর আগে দুপুর পৌনে একটার দিকে ভার্চুয়াল আদালতে শুনানি শুরু হয়। প্রায় এক ঘণ্টা শুনানি শেষে পরে আদেশ দেয়ার কথা জানান বিচারক। পরে জামিনের বিষয়ে আদেশ দেয়ার জন্য আজকের দিন ধার্য করা হয়।

রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতে শুনানি শুরু করেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এবং এহসানুল হক সমাজীসহ আরও অনেকে।

এর আগে গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেয়া হয়েছে। ডিবির রমনা বিভাগ জানিয়েছে, তারা তদন্তভার পেয়েছে। নথি তারা শাহবাগ থানা থেকে বুঝে নেবে। গ্রেপ্তারের পর রোজিনাকে গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে নেয়া হয়।

গত সোমবার দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। এরপর গোপন নথি চুরির অভিযোগে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে ৫ ঘণ্টা আটকে রাখেন। রাত ৯টার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

পরদিন সকালে রোজিনাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় তার রিমান্ডের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com