শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ১০

তরফ নিউজ ডেস্ক : জামালপুরের ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের বেশি আহত হয়েছে।

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এ হতাহতের ঘটনা ঘটে।  বজ্রপাতের ঘটনায় পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আক্তাব আলীর তিনটি গরুও মারা গেছে।

নিহতরা হলেন- পার্থশী ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে এনামুল (৩৫), হাসান শেখের ছেলে কালা শেখ (৪৫), কাদের শেখের ছেলে শাহ জামাল (৩৮), প্রজাপতিরচরে কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩০), গাইবান্দার আখির মাহামুদের ছেলে মহিজল (৫০) ও পলবান্দার কান্ডু শেখের ছেলে জবেদ আলী (৬৮)।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে জারুলতলা সেতুতে তিনজন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো তিনজন বজ্রপাতে মারা যান। বজ্রপাতের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com