শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সাংবাদিক রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে বানিয়াচং মডেল প্রেসক্লাবের প্রতিবাদ সভা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : দৈনিক প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেনস্তা, নির্যাতনের তীব্র নিন্দা ও মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব।

শুক্রবার (২১মে) বেলা এগারটায় বানিয়াচং নতুনবাজারস্থ ক্লাবের কার্যালয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জীবন আহমেদ লিটন, সহ-সভাপতি দেওয়ান শোয়েব রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, প্রচার সম্পাদক ইমদাদুল হক মাসুম, আইন বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য-রায়হান উদ্দিন সুমন, শেখ শফিকুল ইসলাম শফিক, আব্দুল মালেক, জয়নাল আবেদীন, ইমতিয়াজ আহমেদ লিলু, এম এ কাদির বাবুল ও শাহরিয়ার বিলাস।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সচিবালয়ের মতো একটি গুরুত্বপুর্ণ জায়গায় একজন সিনিয়র সাংবাদিককে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন স্বাধীন গণমাধ্যমের উপর চরম আঘাত। এছাড়া তাকে মিথ্যা মামলায় আটক করে কারাগারে প্রেরণের ঘটনায় গোটা সাংবাদিক সমাজ আজ ক্ষুব্ধ ও মর্মাহত। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির পাশাপাশি ও ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com