শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শ্রীমঙ্গলে দাবি আদায়ে পরিছন্নতা কর্মীদের অভিনবপন্থায় বিক্ষোভ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌরসভার পরিছন্ন কর্মীরা(সুইপার) পানি সরবরাহ, স্যানিটারি ল্যাট্টিন ও ভেঙ্গেপড়া ঘর মেরামত করাসহ বিভিন্ন দাবীতে ঝাড়ু, কলস, লোটা-বাটি নিয়ে অভিনব পন্থায় বিক্ষোভ করেছে। সোমবার (২৪ মে) দুপুরে প্রায় শতাধিক পরিছন্ন কর্মী ঝাড়ু, পানির কলস, লোটা-বাটিসহ মিছিল করে পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নেয়।

এ সময় পৌরসভা পরিছন্ন কর্মীদের বলেন, দীর্ঘ এক দশক যাবৎ তারা মানবেতর জীবন-যাপন করে আসছে। বার বার তারা এসব সমস্যা নিরসনের জন্য পৌরকর্তৃপক্ষের শরণাপন্ন হলেও কোন ধরণের উদ্যোগ নেয়া হয়নি।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পেশার শ্রমিকদের মজুরি একেবারেই নগন্য। তারা জানায়, প্রায় মাসাধিকাল পূর্বে তাদের এসব সমস্যা নিয়ে পৌরসভা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছিল, কিন্ত আশ্বাস দেয়ার পরও অদ্যাবধি কোন সুরাহা হয়নি। এছাড়া তাদের বেতনভাতাও কম, সেটাও বৃদ্ধি করতে পৌরসভায় তারা বার বার আবেদন জানিয়ে আসছে। কিন্ত পৌর কতৃপক্ষ কোন কিছুই কর্নপাত করছেন না বলে তাদের অভিযোগ। এমতাবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে তারা ঝাড়ুসহ কলস লোটা-বাটি নিয়ে অভিনব পন্থায় মিছিল করতে বাধ্য হয়েছে

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com