শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শিক্ষার্থীদের নিয়মিত বলাৎকার করতেন মাদ্রাসার অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় শিশু শিক্ষার্থীদের বলাৎকারের (যৌন নির্যাতন) অভিযোগে মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন নামে মাদ্রাসার এক অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ মে) রাতে দক্ষিণ সুরমার মেনিখলার শাহজালাল তমজিদিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দ দেলওয়ার হোসেন শাহজালাল তমজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ। তিনি সিলেটের গোলাপগঞ্জের ৫ নম্বর লক্ষনাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের মৃত সৈয়দ আব্দুল মজিদের ছেলে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের বিষয়টি স্বীকার করেছেন সৈয়দ দেলওয়ার হোসেন।

পুলিশ জানিয়েছে, ওই মাদ্রাসার আবাসিক এক ছাত্রকে প্রায় রাতে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করতেন। সহ্য করতে না পেরে গত শনিবার শিক্ষার্থী তার অভিভাবককে বিষয়টি জানায়। পরে আরও কয়েকজন শিশুও তাদের অভিভাবকের কাছে একই অভিযোগ করে। রোববার অভিভাবকদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হলে রাতেই পুলিশ ওই মাদ্রাসার অধ্যক্ষ দেলওয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার (২৪ মে) দেলওয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com