মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা চুনারুঘাটে দেখা মিলল বিরল সৌন্দর্যের কুটুম পাখি, উদ্ধার করে অবমুক্ত চুনারুঘাটে গাঁজাসহ যুবক আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ১২ প্লাটুন বিজিবির বিশেষ নিরাপত্তা পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড

মুফতি আমির হামজা ৫ দিনের রিমান্ডে

তরফ নিউজ ডেস্ক : আলোচিত বক্তা মুফতি আমির হামজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান মুফতি আমির হামজাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলার তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ৫ই মে তলোয়ার নিয়ে সাকিব নামের এক যুবক সংসদ ভবনে হামলার চেষ্টা চালায়। সাকিবকে আটকের পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য মুফতি আমির হামজাকে রিমান্ড চাওয়া হয়। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মুফতি হামজার বিরুদ্ধে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। সোমবার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com