বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চা বাগানের সড়কের গেইটে তালা, ভোগান্তিতে সাধারণ মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের একটি চা বাগানের সড়কের গেইট বন্ধ করে দেয়ার কারণে চরম ভোগান্তির মধ্যে পড়েছে ১০ থেকে ১২ টি গ্রামের মানুষ। এই রাস্তাটি ধরে আনারস, লেবু, কাঁঠাল, কলা, নাগা মরিচ ইত্যাদি ফসল নিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। হঠাৎ করে নন্দরানী চা বাগান কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সবাই।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নন্দরানী চা বাগানটি পড়েছে জেলার কমলগঞ্জ উপজেলায়। আর এর দুইপাশে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। গেইটের একদিকে জঙ্গল বাড়ি, হোসনা বাদ, বিলাশ ছড়া, হোসনাবাদ ৬ নং ১১নং ও ১২ নং খাসিয়া পুঞ্জি, হাফরা ছড়া ইত্যাদি ওপর পাশে মহাজিরাবাদ, বিষামনী, রাধানগর ডলোবাড়ি, বেগুন বাড়ি ইত্যাদি গ্রাম। পাহাড়ি এই এলাকাগুলোতে লেবু আনারস, নাগামরিচ, কাঁঠাল, পান ইত্যাদি চাষাবাদ হয়ে থাকে। তিন বছর আগেও এখানে কোন গেইট ছিলো না। গত আড়াই বছর আগে এখানে নন্দরানী চা বাগান কর্তৃপক্ষ একটি গেইট নির্মাণ করে।

লেবু ও আনারস বাগান মালিক আবু সাহিদ ও আব্দুল হান্নান বলেন, চা বাগান কর্তৃপক্ষ রাস্তার গেটে তালা মেরে যাতায়াতে বাধা দেওয়ার কারণে বাগান মালিকরা বাগানে যাওয়া আসা এবং বাগান থেকে ফসল কেটে বাজারে নেওয়া নিয়ে বিরাট সংশয় দেখা দিয়েছে। এতে তারা বিশাল ক্ষতির সম্মুখীন হবে বলেও জানান তিনি।

নন্দরানী চা বাগানে হেড ক্লার্ক পংকজ দাস বলেন, বাগান কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সপ্তাহে দুই দিন এই রাস্তায় চলাচল করা যাবে না। বাকি ৫দিন সবাই এই রাস্তায় চলাচল করতে পারবে। এটা বাগানের নিজস্ব রাস্তা। তাদের কথামতোই চলতে হবে। আমরা বাগানে চাকুরী করি, আমাদের যে নির্দেশনা দেওয়া হয় আমরা সেটা মেনে চলি।

এ বিষয়ে জানতে চাইলে নন্দরানী চা বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার মোস্তাক আহমেদ এর মুঠোফোনে একাধিক বার কল করলে তিনি কল রিসিভ করেননি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মানুষের চলাচলের রাস্তা বন্ধ করা যাবে না। যেহেতু এই রাস্তা দিয়ে জরুরী কৃষি পণ্য লেবু, আনারস ইত্যাদি নিয়ে আসা হয় সেহেতু বাগান কর্তৃপক্ষ হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। এই এলাকার বাসিন্দারা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা স্থায়ী ব্যবস্থা নিতে পারবো

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com