শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিদার এলাহী সাজু, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে বাহুবলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের সাবাজ মিয়ার ছেলে শাকিল মিয়া (২৫) ও একই উপজেলার তকবাজখানি গ্রামের আব্দুল জব্বারের ছেলে জমির মিয়া (৩০)।

জানা যায়, শনিবার সকালে শাকিল ও জমির মিয়াসহ কয়েক যুবক মিলে বানিয়াচং থেকে পাঁচটি মোটরসাইকেলযোগে পর্যটন এলাকা চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য রওয়না দেন। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার (হবি-থ-১১-৩৩৮৮) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরেহী শাকিল মিয়া ও জমির মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কামাইছড়া ফাঁড়ি ও সাতগাঁও হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে এবং সিএনজি অটোরিকশাকে আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুই যুবক মোটরসাইকেল বহরের সবার আগে যাওয়ার চেষ্টার ফলেই দূর্ঘটনাটি ঘটে। অটোরিকশা চালক পলাতক রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com