শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

এডভোকেট জাহিদ হোসেন খসরুর স্বরণে আলোচনা সভা

সাহিদা সাম্য লীনা, ফেনী: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ এডভোকেট জাহিদ হোসেন খসরু স্বরণ সভা উপলক্ষে সোনার হরিণ পরিবারের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার সড়কস্থ সোনার হরিণ পরিবারের কার্যালয়ে শনিবার সন্ধ্যায় প্রধান সম্পাদক কবি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক কবি সাইরাস চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আর্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সমর দেব নাথ ।

মরহুমের জীবনের বিভিন্ন দিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান স্বরণ করে বক্তব্য রাখেন সম্পাদক শাহীন হায়দার, সহযোগী সম্পাদক রাজীব খগেশ দত্ত ও প্রকাশক মুক্তা মিল্লাত ও বিশিষ্ট শিল্পী শান্তি চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন এডভোকেট সাইফুদ্দিন শাহীন।

আগত অতিথীরা স্মৃতি বিজড়িত হয়ে আলোচনায় আরো অংশ নেন সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর,ঢাকা টাইমসের প্রতিনিধি শরীফ ভূঞা, সপ্তনীল সম্পাদক সাইফুল ইসলাম, কবি সাইফ ফরহাদী, চিত্র শিল্পী সুনীল দাস, কবি আবদুল ওয়াদুদ।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com