শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

খাসিয়াদের সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের সহস্রাধিক পানগাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জিতে এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতের কোনো একসময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

এই ঘটনায় সোমবার (৩১ মে) পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে ঘটনাটি তদন্ত করে দেখছে বলে পুলিশ জানিয়েছে।

পুঞ্জির বাসিন্দা ও জিডির সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের ৪৮ পরিবার বসবাস করে। তাদের একমাত্র পেশাই হচ্ছে পানচাষ। এই পানচাষ করে তাদের সংসার চলে। গত রোববার সকালে পুঞ্জির লোকজন জুমে পান সংগ্রহ করতে যান। এ সময় তারা প্রায় এক হাজার পানগাছ কাটা দেখতে পান। তারা ধারণা করছেন, শনিবার রাতের কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জুমের পানগাছগুলো কেটে ফেলেছে। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুঞ্জি প্রধান সুখমন আমসে মঙ্গলবার (০১ জুন) সকালে বলেন, “পানচাষই আমাদের একমাত্র পেশা। এখন পানের মৌসুম। পান বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ হয়।আমাদের সঙ্গে কারও শত্রুতাও নেই। কোনো দিন কারও কোনো ক্ষতি করিনি। কিন্তু কে বা কারা এই পানগাছগুলো কেটেছে, তা জানি না। আমি থানায় জিডি করেছি। যে বা যারা এই গাছগুলো কেটেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জিডির সত্যতা স্বীকার করে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com