রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলার উন্নতিতে সিলেট ডিআইজির সন্তুষ্টি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন সিলেট ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম। এসময় তিনি শ্রীমঙ্গল থানায় কর্মরত পুলিশ সদস্য ও সুধিজনের সাথে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পরির্দশনে আসেন সিলেটের ডিআইজি এসময় তিনি শ্রীমঙ্গল থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে থানা কম্পাউন্ডের সুন্দর্য বর্ধনে কম্পাউন্ডের ভিতর বিভিন্ন উপকারি বৃক্ষে পরিপৃর্ণ কিশলয় নামক একটি উদ্যানের এর উদ্বোধন ও থানা ক্যাম্পাসে নির্মানাধীন অফিসার্স মেসের নির্মানকাজ পরিদর্শন করেন।

রাতে শ্রীমঙ্গল থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে ডিআইজি শ্রীমঙ্গল থানার অফিসারদের সাথে আইনশৃঙ্খলা অবস্থা ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। আইনশৃঙ্খলা আরো উন্নতি কল্পে নতুন করে দিকনির্দেশনা প্রধান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপারধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আবদুছ ছালেক, পুলিশ পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন,পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

পরে ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম শ্রীমঙ্গল থানা পরিদর্শন ও থানা ক্যাম্পাসে নির্মানাধীন অফিসার্স মেসের নির্মানকাজ পরিদর্শন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com