শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নিজ এলাকায় মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানালেন সাংসদ আব্দুস শহীদ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ২০২১ বাজেট অধিবেশনে যোগ দিয়ে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি উনার নির্বাচনী এলাকা কমলগঞ্জে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন।

তিনি আজ ( ৬ জুন ) সম্পুরক বাজেট আলোচনায় এ দাবি জাতীয় সংসদে উত্তাপন করেন। তিনি তার বক্তব্যে বলেন, কমলগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনশত একরের মতো পর্যাপ্ত জায়গা আছে। যেখানে বিশ্ববিদ্যালয়, আবাসিক হল সহ ক্যাম্পাস স্থাপন করা সম্ভব।

এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। কমলগঞ্জ তথা জেলাবাসীর প্রানের দাবী সংসদে উত্থাপন করায় উনার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল-কমলগঞ্জের জনসাধারণ এমপিকে অভিনন্দন জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com