রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

করোনায় বাহরাইনে ৭০ বাংলাদেশির মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাহরাইনে ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত মে মাসেই মারা গেছে ৩২ জন বাংলাদেশি।

সে কারণে বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মানামার বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাহরাইনে বর্তমানে প্রতিদিন হাজার হাজার নাগরিক ও প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়চ্ছে।

বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছে। তার মধ্যে মে মাসে ৩২ জন কর্মী মারা যান। এই অবস্থায় বাহরাইন সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাহরাইন সরকার শুরু থেকেই করোনা ভাইরাসের টিকা বাহরাইনে বসবাসরত প্রবাসীদেরকে বিনামূল্যে দিয়ে আসছে। বাহরাইনে বসবাসকারী সবাইকে টিকা গ্রহণের জন্য শুরু থেকেই সরকার অনেক তাগিদ দিচ্ছে। যারা টিকা নেয়নি তাদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করেছে। এই অবস্থায় সব বাংলাদেশি কর্মীকে টিকা নেওয়ার জন্য মানামায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com