বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ছাগল বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ৯ জন ভিক্ষুকের মাঝে দুটি করে ১৮ টি ছাগল ও ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে ভিক্ষুক পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। একই সাথে ছাগলের খাবার ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে। প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ছাগল গুলো বিতরণ করেন।

এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, মোট ১৮ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। তাদেরকে পুনর্বাসনের লক্ষ্যে আয়বর্ধকমূলক কর্মকান্ডের জন্য ছাগল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। কোন ভিক্ষুক যেন তার পরিবারের বোঝা না হয় সেজন্য তাদের ছাগল প্রদান করা হয়। এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা হবে। শুধু তাই নয় প্রত্যেক ভিক্ষুককে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হয়েছে। যেসব ভিক্ষুককে ছাগল বিতরণ করা হয়েছে উদ্দেশ্য সফল করতে যথাযথভাবে মনিটরিং করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com