রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

‘মাদকবাহী’ মাইক্রোবাস পিষে দিয়ে গেলো এএসআই’কে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে মাইক্রোবাসের চাপায় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন। শুক্রবার ভোরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ওই ঘটনায় আহত হয়েছেন এক কনস্টেবল।

নিহত কাজী মো. সালাউদ্দিন চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষীপুর সদর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকায়।

ভোর ৫টার দিকে চোলাই মদ পরিবহন করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে ওই মাইক্রোবাসটিকে থামার সংকেত দিলেও সেটি না থেমে এএসআই সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া।

তিনি বলেন, পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করে। জব্দ করা মাইক্রোবাসটিতে ৭৩০ লিটার চোলাই মদ পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজেশ বড়ুয়া।

সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত কনস্টেবল মাসুমকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com