রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

গায়ে হলুদে বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে গায়ে হলুদের দিনে সাউন্ড বক্স এ বিদ্যুতের লাইন দিতে গিয়ে বর বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। বিয়ে বাড়িতে এখন আনন্দের বদলে শোকের মাতম চলছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মনতলা পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম সজল মিয়া। তিনি মনতলা রেলওয়ে ষ্টেশন খোলাবাজারের ব্যবসায়ী বোরহানপুর গ্রামের কুদ্দুস ভাণ্ডারীর ছেলে। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আসাদ আলীর মেয়ের সঙ্গে সজলের আগামী কাল শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল।

তিনি বলেন, বিয়ের সকল প্রস্তুতি শেষ ছিল। বৃহস্পতিবার গায়ে হলুদ এর দিনে বাড়ি আনন্দ ফুর্তি চলছিল। বিয়ের গান উচ্চ সুরে বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এসময় বিদ্যুতায়িত হয়ে পড়ে গুরুত্বর আহত হন। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com